রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে : জিতেন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করলেন সিপিএম নেতৃত্ব। সোমবার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর , সিপিএম রাজ্য নেতৃত্ব মানিক দে, পবিত্র কর, প্রাক্তন বিধায়ক সুধন দাস। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ-এর পর সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথে। বিরোধীদের পক্ষ থেকে তোলা অভিযোগ শাসক দলের পক্ষ থেকে বারে বারে অস্বীকার করা হয়েছে। কিন্তু রাজ্য জুড়ে সন্ত্রাস হচ্ছে না তা অস্বীকার করার নয়। কারন কিছু কিছু ঘটনা ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে। স্বাভাবিক ভাবেই এই সকল ঘটনা রুখতে সরকারের পাশাপাশি শাসক দলকেও উদ্যোগ গ্রহণ করতে হবে বলে জানিয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রেকর্ড সাফল্য, মুনাফা ও ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা গ্রামীণ ব্যাংক...

শাহনওয়াজ হুসেনের কড়া আক্রমণ, “ভোটে হেরে গিয়ে নাটক করছে তৃণমূল”

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আবহেই পুনর্মতদান...

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...