দুর্ঘটনায় গুরুতর আহত ব্যাংক কর্মী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেপরোয়াগামী যান চলাচলের জন্য প্রতিদিন রাজ্যের বিভিন্ন এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা। শনিবার দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যাংক কর্মী। আহত ব্যাংক কর্মীর নাম রূপক সূত্রধর। ঘটনা আগরতলা শহরতলী নন্দনগর কোয়ার্টার কমপ্লেক্স এলাকায়। এদিন বাড়ি থেকে নিজের বাইকে করে ব্যাংক কর্মী রূপক অফিসে যাবার পথে বিপরীতমুখী একটি অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন রূপক। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা দমকল বাহিনীর কর্মীদের অপেক্ষা না থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবি হাসপাতালে চলছে তার চিকিৎসা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অটো গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...