রেলে কাটা পড়ে আবারও যুবকের মৃত্যুর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ফের রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা। এবারের ঘটনা জিরানিয়া উত্তর জয়নগর এলাকায়। মৃত যুবকের নাম অভিরাম দেববর্মা। বয়স ৩৫ বছর। বাড়ি মান্দাই থানাধীন ছয়ঘড়িয়া এলাকায়। তবে অভিরামের মৃত্যু দুর্ঘটনা না আত্মহত্যা, তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী রেললাইনে এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় জিরানিয়া থানার পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে রেললাইন থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে রেল লাইনে এক যুবকের মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মৃত যুবকের পরিবারের লোকজন। তারাই মৃতদেহটি সনাক্ত করেন। রেলে কাটা পড়ে আবারও যুবকের মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...