এবছর মাধ্যমিক পরীক্ষায় বসলেন ৩৮১৩০ জন ছাত্রছাত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। একজন তৃতীয় লিঙ্গ সহ এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮১৩০ জন। ১০৯২ টি স্কুল থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হল মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার ইংরেজি দিয়ে শুরু হয় মাধ্যমিকের পরীক্ষা প্রক্রিয়া। এদিন রাজ্যের ১০৯২ টি স্কুলের ৩৮১৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে ৭৭ টি কেন্দ্রের ১৬২টি ভেনুতে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করে পর্ষদ কর্তৃপক্ষ। একই সাথে এদিন শুরু হয় মাদ্রাসা আলিমের পরীক্ষাও। এবছর রাজ্যের বিভিন্ন প্রান্তের সাতটি মাদ্রাসা ১২১ জন পরীক্ষার্থী মাদ্রাসা আলিম পরীক্ষায় বসার জন্য এডমিট কার্ড সংগ্রহ করে। পর্ষদের ঘোষিত সূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল পর্যন্ত চলবে মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ইংরেজি দিয়ে শুরু হয় পরীক্ষা। এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয় নির্বিঘ্নে। এদিকে উচ্চ মাধ্যমিকের মত মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতো সাহা।এদিকে তেলিয়ামুড়া থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছে এ বছর তেলিয়ামুড়া মহকুমার পাঁচটি সেন্টারে মোট এক হাজার ১৫৫ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। মধ্যশিক্ষা পর্ষদের জনৈক আধিকারিক তেলিয়ামুড়ার বিস্তৃত তথ্য তুলে ধরেছেন। উচ্চমাধ্যমিকের একদিন পরেই এ বছর মাধ্যমিক পরীক্ষার শুরু হয়েছে। পর্ষদের পরীক্ষাসুচির দ্বিতীয় দিনেও সবকটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ চলছে বলে জানা যায়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...