স্বামীর অবৈধ সম্পর্ক মেনে না নিতে পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বামীর অবৈধ সম্পর্ক মেনে না নিতে পেরে আত্মহত্যার পথকেই বেছে নিলেন এক গৃহবধূ। ঘটনা বুধবার বোধজংনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদী সেনপাড়া এলাকায়। মৃত গৃহবধুর নাম আসিয়া খাতুন। তবে এই আত্মহত্যার ঘটনা শ্বশুরবাড়িতে নয়, নিজের বাবার বাড়িতে। পারিবারিক বিবাদকে কেন্দ্র করে বাপের বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করে আশিয়া খাতুন নামে ২৪ বছরের এই গৃহবধূ। জানা গেছে আজ থেকে তিন বছর আগে বক্সনগর এলাকার বাসিন্দা আলকাছ মিয়ার সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় আসিয়া খাতুন নামে ওই গৃহবধূর। বিয়ের পরেই গৃহবধূর স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক জড়িয়ে পড়ে। এই বিষয়টি গৃহবধূর জানার পর স্বামীকে বাধা দেন। এতেই গৃহবধূর স্বামী তাকে প্রতিনিয়ত মারধর করত বলে অভিযোগ গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে এসে ফাঁসিতে আত্মহত্যা করে ওই গৃহবধূ। পরিবারের লোকজনদের উপস্থিতিতে একটি ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে আসিয়া। পরে তার পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বোধজং নগর থানায় খবর দেয়। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে পুলিশ প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের শেষে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। গৃহবধুর ভাই জানান তার বোনের মৃত্যুর জন্য স্বামী দায়ী। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...