রক্তাক্ত যুবক উদ্ধার জিবি বাজারে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তার পাশ থেকে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল দমকল বাহিনীর কর্মীরা। ঘটনা আগরতলা জি বি বাজার এলাকায়। মঙ্গলবার দুপুরে পথ চলতি মানুষ রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। আর এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা। পরে তারা সেখান থেকে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যায় জি বি হাসপাতালে। তবে কিভাবে এই যুবক রক্তাক্ত হলেন তা জানা যায়নি। আহত যুবকের নাম মনু কর্মকার। বয়স ৩৫ বছর। বাড়ি সিধাই মোহনপুর তুলাকোনা চৌমুনী এলাকায়। প্রকাশ্যে দিবালোকে রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...