মর্মান্তিক মৃত্যু হল কলেজ পড়ুয়া ১৯ বছর বয়সী এক ছাত্রের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল কলেজ পড়ুয়া ১৯ বছর বয়সী এক ছাত্রের | চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বোধজং নগর থানা এলাকায় |ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক কলেজ পড়ুয়া ছাত্রের। মৃত ছাত্রের নাম জয়দেব দেবনাথ। ঘটনা আর কে নগর রাজারবান এলাকায়। আগরতলা বি বি এম সি কলেজ থেকে বাইক নিয়ে নিজের বাড়ি আর কে নগর যাওয়ার পথে রাজারবান এলাকায় একটি জেসিপি গাড়ির সাথে ধাক্কা লাগে জয়দেবের বাইকটি। এতে গুরুতর আহত হন জয়দেব। বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যায় জিপি হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে। এদিন দুর্ঘটনায় মৃত ছাত্রের মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।। এদিকে দুর্ঘটনার পরেই জেসিপি গাড়ির চালক ও সহচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের হাত থেকে রেহাই পায়নি। গাড়ির চালককে আটক করে স্থানীয়রা তুলে দেয় বোধজং নগর থানার পুলিশের হাতে। দুর্ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্র জয়দেবের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...