Uncategorized
সংগঠন মজুবুতের লক্ষ্যে কেরালা সফরে অমিত শাহ
জনতার কলম ওয়েবডেস্ক :-রবিবার কেরালা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ কেরালার ত্রিশূর সফর করবেন। এক টুইট বার্তায় অমিত শাহ জানান যে তিনি ত্রিশূরে কেরালার বীরপুত্র শক্তি থাম্পুরনের প্রাসাদ পরিদর্শন করবেন।বিকেল ৪টায় ত্রিশুরের দক্ষিণ গোপুরা নাডায় একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের। জানা গেছে, কেরালায় বিজেপি অফিসের একটি বৈঠকেও যোগ দেবেন অমিত শাহ।
Continue Reading
