যে কোনও নির্বাচন হওয়া মানেই সেটা নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই বিস্ফোরক দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার । তিনি বলছেন, এ দেশে যে কোনও নির্বাচন হওয়া মানেই সেটা নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা। বছরের পর বছর ধরে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার পরও প্রতিবার বিশ্বাসযোগ্যতার পরীক্ষা দিতে হয় কমিশনকে।সদ্যই মিটেছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের ভোটপর্ব। এবার কর্ণাটকের পালা। চলতি বছর আরও অন্তত পাঁচটি রাজ্যে ভোট হওয়ার কথা। শনিবার নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতি পর্যালোচনা করতে কর্ণাটক গিয়েছিলেন রাজীব কুমার। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, কর্ণাটকের মানুষ কমিশনের কাছ থেকে কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করতে পারে? সেই প্রশ্নের জবাবে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বছরের পর বছর সফলভাবে নির্বাচন করে আমরা মানুষের বিশ্বাস অর্জন করেছি। অথচ এখনও আমাদের প্রতিটি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়। মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন ওঠা উচিত নয়।রাজীব কুমার বলছেন, আজকের দিনে প্রতিটা নির্বাচনের ফলাফল মানুষ চোখ বন্ধ করে মেনে নিচ্ছে। ব্যালটে যে ফলাফল আসছে সেই ফলাফল মেনে নিয়ে খুন মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর হচ্ছে। আজকের দিনে বহু উন্নত দেশেও সেটা চোখে পড়ে না। মুখ্য নির্বাচন কমিশনার বলছেন, নির্বাচন কমিশন (Election Commission) সফলভাবে ৪০০টি রাজ্যের নির্বাচন করেছে। ১৭টি লোকসভা নির্বাচন করেছে, ১৬টি রাষ্ট্রপতি নির্বাচন করিয়েছে। আজ ভারত যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগলিক স্থায়িত্ব অর্জন করেছে, সেটা সম্ভব হয়েছে শুধু ভারতবাসী নির্বাচন প্রক্রিয়ায় ভরসা রাখে বলেই। অথচ তা সত্ত্বেও আমাদের প্রতি নির্বাচনে অগ্নিপরীক্ষা দিতে হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...