ধর্মীয় প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রতিদিনই হাত সাফাইয়ের কাজ অব্যাহত রাখলো চোরচক্র। বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি কার্যালয়েও প্রতিনিয়ত সংঘটিত হচ্ছে চুরির ঘটনা। চোর চক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও। শনিবার সাত সকালে তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানীর আগরতলা কামারপুকুর পাড় এলাকায়। এলাকার কালীমন্দিরে এবার চোরচক্র হানা দিয়ে হাতিয়ে নিল প্রতিমার স্বর্ণালংকার, প্রণামি বাক্স সহ বিভিন্ন সামগ্রী। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরের দরজা খোলা দেখতে পায়। তখনই তাদের সন্দেহ হয়। পরে সমস্ত কিছু খতিয়ে দেখে তারা নিশ্চিত হয় যে চোরচক্র থাবা বসিয়েছে মন্দিরে। পরবর্তী সময়ে মন্দিরের সিসি ক্যামেরা খতিয়ে দেখে সবারই চক্ষু চড়ক গাছ। চোরের দল ধাপে ধাপে মন্দিরে সংঘটিত করে চুরির ঘটনা। ধর্মীয় প্রতিষ্ঠানে দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই এলাকার নাগরিকদের মধ্যে নতুন করে এখন আতঙ্ক দেখা দিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...