ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আগরতলা দক্ষিণ জয়নগর এলাকায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নির্বাচনের ফলাফলকে ঘিরে এবার যেন নতুন করে আমদানি হল অগ্নিকাণ্ড। প্রায় প্রতিরাতেই রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা। এর থেকে রেহাই পাচ্ছে না রাজধানী আগরতলা শহরও। চন্দ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কেটে না উঠতেই,ফের আরো একবার অগ্নিকাণ্ডের ঘটনা। এবারের ঘটনা আগরতলা দক্ষিণ জয়নগর এলাকায়। শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে আগুন দিল এলাকারই বাসিন্দা কিশোর সরকারের মুদির দোকানে। বিষয়টি পরবর্তী সময়ে স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল এদিন এলাকাটি। জানা গেছে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 8 থেকে ১০ লক্ষ টাকা। এই ঘটনায় গোটা এলাকায় একটা চাপা আতঙ্ক বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...