Connect with us

Uncategorized

আগুনের রাজনীতি করছে বিরোধীরা :বর্মন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমরা যেমন বংশীধারী কৃষ্ণের পূজা করি তেমনি সুদর্শনধারী কৃষ্ণ পূজা করি। তাই সাবধান হয়ে যাওয়ার আহ্বান রাখছি, সাবধান হয়ে যান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ছেড়ে দিন, নইলে পরিণতি ভালো হবে না। বললেন নলছর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কিশোর বর্মন। 2023 নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজ্যের রাজনীতি ততই উত্তপ্ত হয়ে চলছে। এমনটাই দেখা গেল ২১ নলছর বিধানসভাএলাকায়। কেন্দ্রের রামপদ পাড়া ১০নং বুথের 2 নং ওয়ার্ডের নির্বাচনী বুথ অফিসটি শনিবার রাতে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয় ২১ নলছর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী কিশোর বর্মন। সাথে ছিলেন নলছর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জহরলাল ঘোষ , ছিলেন ২১ নলছর মন্ডল সভাপতি শিবু পাল সহ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাগণ।