৬০এ৫০ নিয়ে সরকার ঘটন হবে বিজেপির : মানিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন রাজ্যের সর্বত্রই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে অধিকাংশ রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা দাখিল করলেন তাদের মনোনয়নপত্র। এক যুগে সব কয়টি কেন্দ্রেই সোমবার মনোনয়ন পত্র পেশ করলেন শাসক দল বিজেপি ও তার জোট শরিক আইপিএফটির প্রার্থীরা। আর এই মনোনয়নপত্র দাখিলকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে দেখা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রাজ্য বিধানসভার হেভি ওয়েট কেন্দ্র ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্র থেকে বিজেপি দলের হয়ে এদিন মনোনয়নপত্র দাখিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মনোনয়নপত্র দাখিলের আগে মুখ্যমন্ত্রী সাত সকালেই ছুটে গেলেন আগরতলা শহরের প্রায় সব কটি ধর্মীয় প্রতিষ্ঠানে। রামঠাকুর মন্দির, লক্ষী নারায়ণ বাড়ি, জগন্নাথ জিউ মন্দির, অনুকূল ঠাকুর মন্দির, শিববাড়ি সহ একে একে সব কয়টি মন্দিরে গিয়েই মুখ্যমন্ত্রী বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করলেন। রাজ্যবাসীর মঙ্গল কামনা এবং নিজের জয়সহ রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠার জন্য দেবতাদের কাছে বিশেষ প্রার্থনা করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...