নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হল শনিবার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারি। ভারতীয় নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী গুরুত্বপূর্ণ এই নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হল শনিবার। আর এই বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়েই শুরু হয়ে গেল মনোনয়নপত্র জমার কাজ। ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। তবে এবার অনলাইনের মাধ্যমেও প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৩১ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ধার্য করা হয়েছে ২রা ফেব্রুয়ারি।এরপরই চূড়ান্ত হবে কোন বিধানসভা কেন্দ্রে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হলেও গণনা হবে ২রা মার্চ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...