রহস্যজনক গুলিতে রক্তাক্ত হলেন এক উপজাতি যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রহস্যজনক গুলিতে রক্তাক্ত হলেন এক উপজাতি যুবক। ৩৩ বছরের গুলিবিদ্ধ যুবকের নাম জহরলাল দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায় শনিবার সিধাই থানার অন্তর্গত গজাপাড়া এলাকার বাসিন্দ জহরলাল এর বাড়িতে ছিল এক শ্রাদ্ধের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের জন্য কলাপাতা কাটতে জহরলাল বাড়ির পাশের জঙ্গলে যায়। জঙ্গল থেকে কলাপাতা কাটার সময় আচমকা তার হাতে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ যুবক রক্তাক্ত অবস্থায় চিৎকার দিয়ে বাড়িতে ছুটে এসে ঘটনাটি জানায় পরিবারের লোকদের। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। কিন্তু জহরলাল এর আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আগরতলা জি বি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতেই চলছে তার চিকিৎসা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...