প্রনজিৎ নমশূদ্র খুনে ত্রিপ্রা মথার বিক্ষোভ মিছিল আমবাসায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপ্রা মথা ৪৭ আমবাসা ব্লক কমিটির উদ্যোগে শনিবার আমবাসায় অনুষ্ঠিত হয় এক বিক্ষোভ রেলি। কমলপুর বামনছড়া এলাকায় ত্রিপ্রা মথা দলের নেতা প্রনজিৎ নমশূদ্র খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ রেলি। দলীয় নেতৃত্ব প্রেম লাল মলসম জানান, এই খুনের সাথে জড়িত সকল অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় তারা আগামী দিনগুলিতে বিশাল আকারে প্রতিবাদ গড়ে তুলবে। তার অভিযোগ শাসক দল তাদের ক্ষমতা দখল করার লক্ষ্যে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বসে থাকবেন না এর মুখ্য জবাব দিতে তারাও প্রস্তুত। এক প্রকার হুঁশিয়ারির সুরে প্রেমলাল মলসম জানায়, এ ধরনের কাজের সাথে যারা জড়িত থাকবে তারা তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তি প্রদান করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...