মহা সাড়ম্বরে পালিত হল পূর্ণ রাজ্য দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২১ জানুয়ারি পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল ত্রিপুরা | সরকারিভাবে প্রতিবছর এই দিনটিকে যথাযথ মর্যাদার সহিত পালন করা হয়। এ বছর মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজধানীর রবীন্দ্রভবনে। অনুষ্ঠানে নির্বাচনী আচরণ বিধি লাভ হওয়ার কারণে মন্ত্রিসভার কোন সদস্যকে দেখা যায়নি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা। শ্রী সিনহা এ দিন ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্তি হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন।বলেন ত্রিপুরা রাজ্যের ইতিহাস এক গৌরবময় অধ্যায়। মহারানী কাঞ্চন প্রভা দেবী, ত্রিপুরা রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করান। মূলত তার উদ্যোগেই পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে ত্রিপুরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...