পুর নিগমের ২ নং ওয়ার্ডে রাস্তার সমস্যা দেখতে গেলেন মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের যে সমস্ত এলাকায় এখনও রাস্তাঘাট, পানীয় জল এবং বিদ্যুতায়নের ঘাটতি রয়েছে , সেই সমস্ত এলাকা পরিদর্শনে বেরিয়েছে পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার ,নর্থ জোনের চেয়ারম্যান কর্পোরেটর প্রদীপ চন্দ, ২ নং ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন প্রমূখ ছুটে যান নর্সিঙ্গড় টি আই টির পেছনে। এখানে প্রায় ২০০ মিটার রাস্তা ১২ ফুট পাস করে দুই দিকে ড্রেইন সহ নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে পুর নিগম। রাস্তাটি পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান , এলাকাবাসীর কাছে আহ্বান করা হয়েছে তারা যেন নিজেদের স্বার্থে রাস্তার যেখানে যেখানে জায়গার প্রয়োজন সেইখানে জায়গা ছেড়ে দেয়। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া পুর নিগমের একার পক্ষে সম্ভব নয় রাস্তাটি জনগণের উদ্দেশ্যে সুন্দর করে উপহার দেওয়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...