হেরোইন ফেনসিডিল ইয়াবা সহ আটক কুখ্যাত নেশা কারবারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ এক কুখ্যাত নেশা কারবারীকে আটক করতে সক্ষম হয় বুধবার গভীর রাতে। আটককৃত নেশা কারবারীর নাম নাসির আহমেদ ওরফে নসু। উদ্ধার হয় ফেনসিডিল, ইয়াবা সহ বিভিন্ন নেশা সামগ্রী। উল্লেখ্য বহুদিন দিন ধরেই নসু বিশালগড়ের বিভিন্ন এলাকায় নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছিলো, আর যার ফলে বিশালগড়ের পরিবেশ নষ্ট হচ্ছিল। বুধবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ গোপন খবর পেয়ে বিশালগড়ের নবনির্মিত বাইপাস থেকে কুখ্যাত নেশা কারবারী নসুকে আটক করে এবং তার কাছ থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল এবং তার বাড়ি থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও নগদ অর্থ। পরবর্তী সময় গভীর রাতেই বিশালগড় থানার পুলিশ নেশা কারবারী নসুকে নিয়ে আসে বিশালগড় থানায়। নসুকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই অভিযানে বিশালগড় থানার ওসি বাদল চন্দ্র সাহা, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক রাহুল দাস সহ অন্যান্য অফিসাররা।অভিযোগ নসুর বিরুদ্ধে এর আগে বাইক চুরির মামলা ছিল, পুলিশ তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে তুলেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...