বিদুরকর্তা চৌমুহনীতে বিজেপির নতুন ভবনের দ্বার উদঘাটন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। বর্তমান প্রদেশ কার্যালয়ের জায়গাটা অনেক ছোট। স্থান সংকুলানের জন্য বাধ্য হয়ে প্রদেশ বিজেপি রাজধানীর বিদুর কর্তা চৌমুহনীতে দ্বার উদঘাটন করলেন নতুন ভবনের। বুধবার পুজোপাঠ করে নতুন ভবনে প্রবেশ করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য সহ মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য কার্য কর্তারা। একদিকে ২০২৩ বিধানসভা নির্বাচন অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফর। এই দুই কর্মসূচি নিয়ে বিজেপি দলের মধ্যে এখন সাজু সাজু রব। নতুন ভবন থেকেই নির্বাচনের সমস্ত রণকৌশল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর সূচি নিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে এসে দলের মন্ত্রী বিধায়ক এবং কোর কমিটির সদস্যদের সাথে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন। দিশা দেখাবেন 2023 বিধানসভা নির্বাচনের। এদিকে প্রধানমন্ত্রীর সফর কর্মসূচিকে সফল রূপায়ণ করতে এবং আস্তাবল ময়দানে লক্ষ্য টানতে ব্যস্ত হয়ে পড়েছে প্রদেশ বিজেপির তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারাও। লক্ষ এবার 50হাজার লোক টানার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...