৪০ হাজার টাকা নিয়ে চম্পট চোরের দল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশাখোরদের দৌরাত্ম্যে রাজ্যে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়ে চলেছে চুরির ঘটনা। বুধবার রাতে বিশালগড় দাসপাড়া এলাকায় এক মুদির দোকানে হানা দেয় চোরের দল। রাতের অন্ধকারে দোকান থেকে নগদ ৪০ হাজার টাকা সময়ের প্রায় ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে দোকান খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় দোকান মালিক প্রসেনজিৎ দাসের। এ নিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দোকান মালিকের সন্দেহ এলাকার নেশাখোর যুবকরা এই দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করেছে |চোরের দল টাকা সমেত দোকানের ক্যাশ বাক্সটিও নিয়ে চলে যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...