Connect with us

Uncategorized

দেড় বছর পর চেহারা পাল্টে যাবে আগরতলা শহরের : মানিক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা স্মার্ট সিটির উদ্যোগে হাওড়া নদীর ডেভলপমেন্ট প্রজেক্ট এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রীপ্রফেসর ডা :মানিক সাহা। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর কমিশনার ড: শৈলেশ যাদব।এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিত দত্তসহ বিভিন্ন এলাকার কর্পোরেটরগন।রাজধানীর দশমি ঘাট এলাকায় হাওড়া ডেভেলপমেন্ট প্রজেক্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন , দেশের ১০০ টি শহরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগরতলা শহরকেউ বেছে নিয়েছেন। আগামী দেড় বছর পর চেহারাই পাল্টে যাবে।