জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লৌহমানব সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে সোমবার রান ফর ইউনিটি’ সারাদেশের সঙ্গে যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে আগরতলা আস্তাবল ময়দান থেকে এই দৌড় শুরু হয়। এই ফলকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড : মানিক সাহা , শিক্ষামন্ত্রী রতন লাল নাথ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য মন্ত্রী বিধায়কগণ। এছাড়াও এই রান ফর ইউনিটিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
রাষ্ট্রীয় একতা দিবসে রান ফর ইউনিটি।
রাষ্ট্রীয় একতা দিবসে আগরতলায় রান ফর ইউনিটি
Date:
