আগরতলা পৌর নিগমের পুজো প্রস্তুতি বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আসন্ন শারদীয় উৎসব আগরতলা পৌরনিগম এলাকায় যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয়, সেই লক্ষ্যমাত্রা কে সামনে রেখে শনিবার পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পৌর নিগমের সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটররা। এছাড়াও ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে বেশকিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিন। আলোচনা হয় বিদ্যুৎ রাস্তাঘাট সহ আরো কিভাবে পুজোর দিনগুলিতে শহরকে স্বচ্ছ ও সুন্দর রাখা যায়, সে বিষয় নিয়ে। বৈঠক চলাকালীন সময়েই মেয়র দীপক মজুমদার জানান এ বছর পূজোর সময় নতুন আগরতলাকে দেখতে পাবেন শহরবাসী। পৌর নিগমের সব কয়টি ওয়ার্ড যাতে স্বচ্ছ ও সুন্দর রাখা যায় তার জন্য প্রতিটি শব্দ দেওয়া হবে ৬ লক্ষ টাকা করে অনুদান। তিনি আরো বলেন, বিগত দিন দেখা যেত ক্লাবগুলিকে পুজোর অনুমতি নিতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এবার সেই সমস্যা যাতে না হয় তার জন্য অনেক কিছুতেই সরলীকরণ করা হবে। পূজোর অনুমতি নেওয়ার জন্য এবছর ফরম ফিলাপের সময় কোন অর্থ জমা দিতে হবে না। সম্পূর্ণ বিনা খরচেই পূজোর অনুমতি নিতে পারবে ক্লাবগুলি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...