কর্মরত অবস্থায় আত্মঘাতী বিএসএফ জওয়ান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা বি এস এফ ৮০ নং ব্যাটেলিয়ানে কর্মরত এক জওয়ানের। আত্মঘাতী জওয়ানের নাম বালুরাম কুড়ি। সূত্রের খবর, পারিবারিক কোন একটি বিষয়কে কেন্দ্র করেই আত্মহত্যার পথ বেছে নেয় এই জওয়ান। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন খাসিয়ামঙ্গল স্থিত বিএসএফ হেড কোয়ার্টারে। এদিকে এই ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছায়। কি কারণে এই আত্মহত্যার ঘটনা, তা বলতে নারাজ কেউ । যদিও বাহিনীর সূত্রে খবর পারিবারিক কোন এক বিষয়কে কেন্দ্র করে নিজের রাইফেলের গুলিতে আত্মঘাতী হয় ওই জওয়ান।বাহিনীর সূত্রে আরো খবর, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ডিউটিরত অবস্থায় ছিল। এর মধ্যে কোন এক সময় নিজের বন্দুকের গুলিতে আত্মঘাতী হয় ওই জওয়ান। আগরতলা থেকে ফরেন্সিক এক্সপার্টরা জওয়ানের মৃতদেহের পরীক্ষা-নিক্ষার পর ময়নাতদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
তবে জওয়ানের আচমকাই মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় বিএসএফ হেডকোয়ার্টার সহ গোটা এলাকায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...