আবারো স্কুলে যাওয়ার সিদ্ধান্ত চাকুরীচুত্য শিক্ষকদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
দফায় দফায় আন্দোলনের মধ্যেই শুক্রবার শিক্ষা দপ্তরের অধিকর্তার ডাকে সাড়া দিয়ে ফের আরো একবার শিক্ষা ভবনে ছুটে গেলেন চাকুরীচুত্য শিক্ষকদের একাংশ। এদিন দপ্তরের অধিকর্তার সাথে সুপ্রিম কোর্টের বক্তব্য নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন চাকুরীচুত্যরা। তাদের একটাই বক্তব্য শীর্ষ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চাকুরী যায়নি। তাই তাদেরকে নিয়োগ করতে হবে। নতুবা টারমিনেশন লেটার প্রদান করতে হবে তাদের। যদিও তাদের এই দাবি নিয়ে স্পষ্ট কোন বক্তব্য জানাতে পারেননি অধিকতা। জটিল এই সমস্যার সমাধানের জন্য চাকুরিচ্যুতদের কাছ থেকে আবারো সময় চাইলেন অধিকর্তা। পরে চাকুরিচ্যুতরা অধিকর্তাকে জানিয়ে দেন আগামী ৯ সেপ্টেম্বর থেকে পুনরায় তারা স্কুলে যেতে শুরু করবেন। স্কুলে যাবার ১৫ দিন পর পুনরায় দারস্থ হবেন শিক্ষা অধিকর্তার। এই সময়ের মধ্যে যদি সমস্যার স্থায়ী সমাধান না করা হয় তাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি বার্তা দিলেন এদিন চাকুরীচুত্যরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...