নেশা সামগ্রীসহ কারিবারি পুলিশের জালে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
পুলিশি অভিযানে নেশা সামগ্রী সহ আটক নেশা কারবারি। মঙ্গলবার প্রতাপগড় এলাকা থেকে ভূপেন চক্রবর্তী নামে এক ব্যক্তির কাছ থেকে ৮২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই অভিযুক্তের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেওয়া হবে বলেও এদিন জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক।
পুলিশ আধিকারিক এদিন আরও জানান, প্রতাপগড় এলাকা থেকে ভূপেন চক্রবর্তী নামক এক ব্যক্তির থেকে ৮২০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা হবে। প্রসঙ্গত গোপন সুত্রে পুলিশের কাছে খবর আসে যে প্রতাপগড় ঝুলন্ত ব্রিজের সামনে কিছু কন্ত্রাভেন্ট আইটেম লেন দেন হবে। সেই মোতাবেক অরুন্ধতীনগর থানার পুলিশ সহ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে যৌথ ভাবে অভিযান করা হয়। এই অভিযানে ভুপেন চক্রবর্তী নামে এক অভিযুক্তকে আটক করা হয়। তাকে সার্চ করার পর তার কাছ থেকে ৪১ টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ টি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...