শারদীয় উৎসবকে জেলাভিত্তিক পুরস্কার, তথ্য সংস্কৃতি মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মঙ্গলবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে আগরতলা শহরের ক্লাবগুলিকে নিয়ে তথ্যসংস্কৃতি দপ্তরের উদ্যোগে শারদীয়া উৎসবকে সামনে রেখে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি সভা। এদিনের এই প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও ছিলেন সদরের মহকুমা শাসক অসীম সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ আরো অনেকে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, করোনার কারণে গেল দুই বছর বিজয়া দশমীতে কর্নিভ্যাল করা সম্ভব হয়নি। বর্তমানে করোণা পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবছর তা আয়োজন করা হবে। প্রতিমা বিসর্জনকে ঘিরে আয়োজিত এই কর্মসূচিকে আরো রঙিন করে তোলার জন্য ক্লাব গুলির সহযোগিতায় এবছর বিশেষ উদ্যোগ গ্রহণ করবে দপ্তর। এই অনুষ্ঠানে বাইরে থেকে কোন শিল্পীকে অতিথি হিসেবে আনা যায় কিনা বিষয়টি খতিয়ে দেখার জন্য দপ্তরের আধিকারিকদের পরামর্শ দিলেন মন্ত্রী। একই সাথে এদিন তিনি আরো জানান সরকারিভাবে আগে শুধুমাত্র আগরতলার ক্লাবগুলিকেই পুরস্কৃত করা হতো।। এবছর জেলা ভিত্তিক সেরা পুরস্কারের ব্যবস্থা করা হবে। আর সেই পুরস্কার দেওয়া হবে একই মঞ্চে। পাশাপাশি তিনি বলেন, ক্লাব গুলির বাজেটের উপর ভিত্তি করে পুরস্কার দেওয়া যায় কিনা তা দেখতে হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...