রাজ্যে প্রথম আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে শীঘ্রই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব শীঘ্রই চালু হচ্ছে আগরতলা থেকে চিটাগাং বিমান পরিষেবা। যার ভাড়া পড়বে মাথাপিছু সাড়ে চার হাজার টাকা। সপ্তাহে তিন বার আগরতলা থেকে চিটাগাং এবং চিটাগাং থেকে আগরতলা বিমান চলাচল করবে। তাতে করে রাজ্য সরকারের কোষাগার থেকে বছরে প্রায় 15 কোটি টাকা দিতে হবে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার কেবিনেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মহাকরণের সাংবাদিক বৈঠকে তথ্য তুলে ধরেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী আরও জানান, প্রাথমিকভাবে আগরতলা থেকে চিটাগাং পর্যন্ত বিমান পরিষেবা চালু করা হল, পরবর্তীকালে ধাপে ধাপে আগরতলা ঢাকা ও আগরতলা সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া প্রভৃতি দেশে বিমান পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...