নাড্ডার জনসভার প্রস্তুতি দেখতে খুমুলুঙে টিম সুশান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগামী ২৮ আগস্ট দুই দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তাই রাজ্যের শাসক দল এখন ব্যস্ত দলের সর্বভারতীয় সভাপতি রাজ্য সফরকে ঘিরে। জানা গেছে রাজ্য সফর কালে নাড্ডা দলের বিভিন্ন স্তরের নেতা জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। এছাড়া ২৯ আগস্ট সফরের শেষ দিন এডিসির সদর দপ্তর খুমুলুঙে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তিনি। নাড্ডার জনসভাকে সফল করে তোলার জন্য পুরোদমে ময়দানে নামলেন প্রদেশ নেতৃত্ব। জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে মঙ্গলবার খুমুলুঙে জনসভা স্থলটি পরিদর্শন করলেন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। জনসভা স্থল পরিদর্শনকালে জনসভার মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজগুলিও খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী শ্রীচৌধুরীর এদিনের এই পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন ভারতীয় জনতা পার্টির আসাম ও ত্রিপুরা প্রদেশের দায়িত্বপ্রাপ্ত সংগঠন মহামন্ত্রী ফনীন্দ্রনাথ শর্মা, মন্ত্রী রামপদ জমাতিয়া, পার্টির ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক টিংকু রায় ও পাপিয়া দত্ত সহ আরো অনেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...