শান্তিরবাজারে মহারাজার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহনের পর শুক্রবার প্রথমবারের মতো শান্তির বাজার সফর করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষ্যে শান্তির বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় নব নির্মিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন তিনি।মূর্তি উন্মোচনের পর মোটর স্টেন্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠীত হয় এক প্রকাশ্য জনসভা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, সাব্রুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, মাতারবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব ঘোষ, মন্ত্রী রামপদ জমাতীয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে মুখ্যমন্ত্রী মাহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জীবনের বিভিন্নদিক গুলি জনসন্মুখে তুলেধরেন। পাশাপাশি বিজেপি সরকার জনজাতিদের জন্য কি প্রকারের মনোভাব রয়েছে তা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান বর্তমান রাষ্ট্রপতি জনজাতি সম্প্রদায়ের। বিজেপি সরকার জনজাতিদের বিশেষ প্রাধন্য দিয়ে থাকেন বলে জানান মুখ্যমন্ত্রী। এই সভার মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গঠনের বিশেষ আহব্বান জানান মুখ্যমন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...