কদমতলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট শুরু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে দীনদয়াল উপাধ্যায় নকআউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হল শুক্রবার। রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় ফুটবলে শর্ট মেরে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব বাইছ চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস ও অন্যান্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় একাদশ বনাম দক্ষিণ কদমতলা আগর ব্যবসায়ী। প্রথমার্ধে খেলার শুরুতেই দুটি দল বহিঃরাজ্যের খেলোয়াড় নিয়ে টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপহার দেয়। অবশ্য ১০ মিনিটের মাথায় দক্ষিণ কদমতলা আগর একাদশ আক্রমণে গিয়ে দলের প্রথম গোলটি তুলে নেয়। এর আরো দশ মিনিট পর দলের দ্বিতীয় গোলটি করে আক্রমণ ভাগের খেলোয়াররা। প্রথমার্ধের ২-০ খেলা সমাপ্ত হলেও খেলার দ্বিতীয়ার্ধের ৫মিনিটের মাথায় স্কুল একাদশ দলের একমাত্র গোলটি করে কিছুটা খেলায় ফিরে আসে। তারপরপরই চরম বৃষ্টি নামে মাঠে। আর এই ঝড়ো বৃষ্টির মধ্যে মাঠে প্রচন্ড জল হওয়ায় স্কুলের খেলোয়াড়রা ধীরে ধীরে খেলা থেকে দূরে চলে যায়। তখন পরপর আক্রমণ করে আরও তিনটি গোল তুলে নেয় আগর ব্যবসায়ী একাদশ। শেষ পর্যন্ত ৫-১ গোলে জয়লাভ করে আগর একাদশ।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...