নতুন প্রক্রিয়ায় ভোটাধিকার,, বিস্তারিত পড়ুন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা:-
রাজ্য শুরু হয়েছে ভোটার কার্ডে আধার সংযোজন প্রক্রিয়া। সাথে চলছে নতুন ফরমে ভোটার তালিকায় নতুনদের নাম সংযোজনের কাজও। একে নতুন ভোটাররা বছরে চারবার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ পাবেন। উদ্দেশ্য একটাই কোন বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়ে। শুক্রবার নিজের অফিস কক্ষে বসে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সদরের মহকুমা শাসক অসীম সাহা।সাংবাদিক সম্মেলনে এদিন মহকুমা শাসক শ্রী সাহা আরো জানান আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে সদর মহকুমা প্রশাসনের তরফেও পৃথকভাবে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৩ আগস্ট থেকে তিন দিনব্যাপী চলবে এই কর্মসূচি। ১৩ আগস্ট সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা আটটায় উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বাইক মিছিল। বাইক মিছিলের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ১৪ আগস্ট এস ডি এম অফিসে কচিকাঁচা শিশুদের নিয়ে তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস। এছাড়াও রয়েছে সদর মহকুমা প্রশাসনের কর্মীদের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...