পুকুরে প্রতিহিংসার বিষ দুষ্কৃতিকারীদের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রুজি-রুটির একমাত্র ব্যবস্থা মাছ চাষ। সেটাও ছিনিয়ে নিতে পুকুরে প্রতিহিংসার বিষ দিল দুষ্কৃতিরা। খয়েরপুরের বৃদ্ধি নগর এলাকায় স্থানীয় মাছ চাষি কাজল দাস। তিনি তার নিজের পুকুরে মাছ চাষ করে থাকেন। এই মাছ চাষ করেই তিনি তার পরিবার প্রতিপালন করেন। সম্প্রতি তিনি তার বোনের বাড়িতে শিলচরে যান। সেখান থেকে তিনি ফিরে দেখেন তার পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতিকারীরা। প্রায় ২ কানি পুকুরের মধ্যে বিষ ঢেলে দেওয়ায় পুকুরের মাছ সব মারা গিয়ে ভেসে উঠে। বুধবার তিনি জানান উনার প্রায় কম করে হলেও লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি হয়ত সে গুলি বিক্রি করে কিছু টাকা উপার্জন করতেন। এদিকে এই খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে গেলেন এলাকার প্রাক্তন বিধায়ক পবিত্র কর।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...