ভাইকে হত্যার চেষ্টার অপরাধে কারাদণ্ড

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-নিজের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টার অপরাধে বুধবার বিশালগড় আদালত আসামি ননী গোপাল নম: কে ১০ বছরের কারাদণ্ড এর আদেশ দেয়। মামলার সরকারি আইনজীবী জ্যোতিপ্রকাশ সাহা জানান ২০১৬ সালের ৭ ই আগস্ট বিশালগড় থানার অন্তর্গত নম পাড়া এলাকার বাসিন্দা ননী গোপাল নম তার ভাই সুকান্ত নমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার চেষ্টা করে। পরবর্তী সময় ননী গোপাল নম এর বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ ছয় বছর পর অবশেষে বুধবার দুপুরে আসামি ননী গোপাল নম কে বিশালগড় আদালতের বিচারপতি অসিত দেবনাথ দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ নং ধারায় ১০ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, 326 নং ধারায় ১০ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা এবং ৪৪৮ নং ধারায় ছয় মাসের কারাদণ্ড, জরিমানা অনাদায়ে অতিরিক্ত তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...