তেইশের লক্ষ্যে মহিলা মোর্চা

Date:

জনতার কলম ত্রিপুরা, আমবাসা প্রতিনিধি :-বিজেপি ধলাই জেলা মহিলা মোর্চার জেলা কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। আমবাসাস্থিত বিজেপি ধলাই জেলা কার্যালয়ে সকাল ১১ টা থেকে শুরু হয় কার্যকারিনী বৈঠক। দলীয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্জলন এর মাধ্যমে শুরু হয় কার্যকরণী বৈঠক । আয়োজিত জেলা কার্যকরণী বৈঠকে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা দেব , বিজেপি ধোলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য, ৪৭ আমবাসা মন্ডলের সভাপতি চন্দন ভৌমিক সহ মহিলা মোর্চার অন্যান্য নেত্রীরা। এদিন জেলা সভানেত্রী দীপা দেব বলেন প্রতি তিন মাস অন্তর অন্তর তাদের কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মাধ্যমে দলের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা ও আগামী দিনে কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে তা ঠিক করা হয়। পাশাপাশি তিনি বলেন তেইশে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন বিষয় আজ আলোচনা হবে তাদের এই কার্যকারিনী বৈঠকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...