দুর্ঘটনায় গুরুতর আহত শিশু,পাশে দাঁড়ালেন শিশু কমিশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগামী টমটমের ধাক্কায় গুরুতর আহত হলেন প্রথম শ্রেণীতে পাঠরত এক ছাত্রী। আহত ছাত্রীর নাম অস্মিতা দত্ত। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অস্মিতা। ঘটনা রাজধানী আগরতলার শিশু বিহার স্কুল সংলগ্ন সড়কে।
মুখ্যমন্ত্রীসহ রাজ্যের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের সরকারি আবাসন পাশেই রয়েছে রাজ্যের বনেদি এই স্কুলটি। শুক্রবার সকালে স্কুল ছুটি হবার পর মায়ের হাত ধরে বাড়ি যাবার পথে দ্রুতগামী টমটমের ধাক্কায় আহত হলেন শিশু বিহার স্কুলের প্রথম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী। আহত ছাত্রীর নাম অস্মিতা দত্ত। সঙ্গে সঙ্গে তাকে আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় জিবি হাসপাতালে হস্তান্তর করে। বর্তমানে আশংকা জনক অবস্থায় অস্মিতা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...