পঞ্চায়েত/ভিলেজ কমিটি এলাকার বিভিন্ন দপ্তরের ক‍াজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হলেন মন্ত্রী শ্রী চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-জিরানিয়া মহকুমা শাসক অফিসের কনফারেন্স হলঘরে জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় শুক্রবার। গুরুত্বপূর্ণ প্রশাসনিক এই বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে জিরানিয়া মহকুমার অধীন জিরানিয়া নগর পঞ্চায়েত,রানীর বাজার পুর-পরিষদ,
জিরানিয়া-মান্দাই-বেলবাড়ী,
পুরাতন আগরতলা ব্লক সহ বিভিন্ন পঞ্চায়েত/ভিলেজ কমিটি এলাকার বিভিন্ন দপ্তরের ক‍াজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে অবগত হলেন মন্ত্রী শ্রী চৌধুরী। পর্যালোচনা সভায় উঠে আসা বিভিন্ন সমস্যাগুলি অতিদ্রুত সমাধানের জন্য উপস্থিত আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেন মন্ত্রী। করলাম। জিরানিয়া মহকুমাভিত্তিক এই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মন্ত্রী শ্রী চৌধুরী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরানিয়া মহকুমার মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য্য, মহকুমা পুলিশ আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস, মান্দাই মহকুমা বন আধিকারিক, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস, রাণীরবাজার পুর-পরিষদের চেয়ারপার্সন অপর্ণা শুক্ল দাস,
ভাইস-চেয়ারপার্সন প্রবীর কুমার দাস, জিরানীয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন মঞ্জু দাস,ভাইস চেয়ারপার্সন প্রীতম দেবনাথ,বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, পার্থ সারথী সাহা,জিরানিয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকেরা, পূর্ত দপ্তর/বন দপ্তর/পানীয় জল ও স্বাস্থ্য বিধান,ক্রীড়া ও যুব বিষয়ক,তথ্য ও সংস্কৃতি,জল সম্পদ দপ্তর/ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড, সমাজ কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, গ্রামোন্নয়ন, কৃষি, প্রাণী সম্পদ বিকাশ,হর্টিকালচার, পঞ্চায়েত সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকেরা।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...