বাম যুবদের আন্দোলনের ঘোষণা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সকলের জন্য শিক্ষা ও সকলের জন্য কাজ দাবি নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। আগামী ৩ নভেম্বর দিল্লিতে হবে সংসদ অভিযান। তার আগে ১৫ সেপ্টেম্বর গোটা দেশে দাবি দিবস পালন করা হবে। আগরতলা ছাত্র যুব ভবনে ডিওয়াইএফ আই ও টি ওয়াই এফ এর যৌথ রাজ্য কমিটির বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ডিওআইএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হেমন্ত রাজ ভট্টাচার্য।সাংবাদিক সম্মেলনের শ্রী ভট্টাচার্য কেন্দ্র ও ত্রিপুরা সরকারের বেকারদের কর্মসংস্থান নিয়ে তীব্র সমালোচনা করে বলেন, ত্রিপুরায় মুখ্যমন্ত্রী পরিবর্তন হতে পারে কিন্তু তাদের কাজের কোন পরিবর্তন নেই। ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল, বছরে ৫০০০০ চাকরি, ঘরে ঘরে কাজ দেওয়ার। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। মুখ্যমন্ত্রী পরিবর্তন বিজেপির একটা নতুন কৌশল। বিজেপি যে নীতি নিয়ে চলছে, তার কোন পরিবর্তন ত্রিপুরাতে নেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...