বিদ্যুৎ বিলের প্রতিবাদ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-লোকসভার বর্ষাকালীন অধিবেশনে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ আইন সংশোধনী বিল আনার চেষ্টা করছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির অজুহাত তুলে বিদ্যুৎ মাশুল বহুগুণ বৃদ্ধি করবে উৎপাদনকারী কোম্পানিগুলি। কেন্দ্রীয় সরকারের এই প্রচেষ্টার প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ ধর্না কর্মসূচি সংঘটিত করে অল ইন্ডিয়া ইলেকট্রিকসিটি কনজিউমারস অসোসিয়েশন ত্রিপুরা শাখা। ছয় দফা দাবিকে সামনে রেখে বটতলায় আয়োজিত বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য আহ্বায়ক সঞ্জয় চৌধুরী।
এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের রাজ্য আহ্বায়ক শ্রী চৌধুরী জানান, স্বাধীনতার পর থেকে বিদ্যুৎ ছিল অত্যাবশাক পরিষেবা। জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা বিদ্যুৎ পরিষেবা ২০০৩ সালে আইন পাশ করে বিদ্যুৎকে ব্যবসায়িক পণ্যে রূপান্তরিত করতে বেসরকারিকরণ করার প্রয়াস শুরু করে। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও বন্টন এই তিন ভাগে ভাগ করে সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে বিদ্যুৎ আইনকে সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার একটি সংশোধনী বিল আনে। সেদিন সারাদেশে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ঝড় উঠলে, বিভিন্ন কারণে এই বিল পাশ করাতে সক্ষম হয়নি তারা। কিন্তু বর্তমানে সরকার লোকসভার বর্ষাকালীন অধিবেশনে এই বিল পাশ করানোর চেষ্টা করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...