বেসরকারিকরণের চেষ্টার প্রতিবাদে ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান তুলে ময়দানে ব্যাংক কর্মীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা:-লাভজনক ব্যাংকিং পরিষেবাকে বেসরকারিকরণের চেষ্টার প্রতিবাদে ব্যাংক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান তুলে ময়দানে রয়েছে ব্যাংক কর্মীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাংক শিল্পকে বাঁচানোর দাবিতে দিল্লিতে আয়োজিত ধর্না কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজ্যেও ব্যাপক প্রচার কর্মসূচিতে শামিল হলেন তাঁরা। যুগ সংসদে তাদের অভিযোগ সংসদে বর্ষাকালীন অধিবেশনে ব্যাংক শিল্পকে বেসরকারি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য বিল আনছে কেন্দ্রীয় সরকার। আর এই বিল কার্যকর হলে দেশের মানুষ আর্থিক দিক দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।আগরতলায় প্রচার কর্মসূচিতে অংশ নিয়ে এদিন ব্যাংক কর্মচারী নেতৃত্ব সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, লাভজনক ব্যাংকিং পরিষেবা কোন অবস্থাতেই বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া যাবে না। সরকারের লক্ষ্য হলো সরকারি ব্যাংকগুলিকে বেসরকারি পুজি পতিদের হাতে তুলে দেওয়া। যা দেশের আপামর জনগণের স্বার্থের পরিপন্থী। ব্যাংকিং ব্যবস্থার যে সুফল গত ৫৪ বছর ধরে দেশের মানুষ পেয়ে আসছেন বেসরকারিকরণের পর তাকে পুরোপুরি জলাঞ্জলি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...