দিবাঙ্গদের জেলাভিত্তিক প্রতিযোগিতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যে সরকারিভাবে প্রথমবারের মতো আয়োজন করা হয় রাজ্যভিত্তিক দিব্যাঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা। জেলাস্তরের এই প্রতিযোগিতার পর, হবে রাজ্য স্তরের আসর। আর এই রাজ্যভিত্তিক আসরকে সামনে রেখে আগরতলা শিশু বিহার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল পশ্চিম জেলা ভিত্তিক প্রতিযোগিতা। বুধবার পশ্চিম জেলাভিত্তিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, প্রাক্তন ক্রীড়া আধিকারিক স্বপন সাহা সহ আরো অনেকে। প্রতিযোগিতা হয় বালক ও বালিকাদের দুই বিভাগে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। জেলা ভিত্তিক এই প্রতিযোগিতা থেকে নির্বাচিত খেলোয়াড়রা আগামী দিন অংশ নেবে রাজ্যভিত্তিক আসরে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...