প্রধানমন্ত্রী সনিধি প্রকল্পের প্রচার গাড়ির শুভারম্ভ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা পৌর নিগমের উদ্যোগে আগামী ২৬ জুলাই আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী সনিধি প্রকল্পের মহাউৎসব। এতে শহর এবং শহর তলিতে যে স্ট্রিট ভেন্ডাররা আছেন তাদের এবং তাদের পরিবার বর্গদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তাদের সুযোগ সুবিধা সমস্যার কথা তুলে ধরা হবে। হবে মত বিনিময়। এই কর্মসূচির প্রচারের লক্ষ্যে বুধবার একটি প্রচার ভেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দিপক মজুমদার। পুর নিগমের মেয়র দিপক মজুমদার এদিন জানান সেদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নগর উন্নয়ন মন্ত্রী মনোজ কান্তি দেব সহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিরা। থাকবেন আগরতলা পুরনিগমের, দপ্তরের আধিকারিকরা। এই লক্ষ্যে বুধবার পুর নিগমের পক্ষ থেকে একটি প্রচার ভেন চালু করা হয় যা আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে এই বিষয়ে প্রচার করবে।এই কর্মসূচিতে নগর নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররাও।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...