গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শশুর বাড়িতে বাথরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার সংখ্যালঘু সম্প্রদায়ের এক ঝুলন্ত মৃতদেহ। মৃত গৃহবধুর নাম শাহানা বেগম। ঘটনা রাজধানী আগরতলার ময়লাখলা এলাকায়। মৃত গৃহবধুর বাবার বাড়ির লোকদের অভিযোগ শাহানাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিন পরিবারের লোকজনরাই প্রথম দেখতে পায় বাথরুমে গৃহবধূর মৃতদেহটি। বাথরুমে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। খবর পেয়ে ছুটে আসে মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকজন ও পুলিশ। শাহানার বাবার বাড়ির লোকজনদের অভিযোগ তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। বিয়ের পর থেকেই তার উপর চলছিল শারীরিক ও মানসিক নির্যাতন। শাহানারার মৃত্যুর জন্য দায়ী তার স্বামী ভুলন মিয়া ও শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন। এদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান মৃত গৃহবধুর বাবার বাড়ির লোকজন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

সোনার ওজনে গরমিলের অভিযোগে বসুন্ধরা জুয়েলার্সে অভিযান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলায় বসুন্ধরা...

দক্ষিণ জেলায় অশান্তি পরিদর্শনে মুখ্যমন্ত্রী, শান্তির আশ্বাস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার বিভিন্ন...

লোক ভবনে হাঁসের ছানা বিতরণ, স্বনির্ভরতার বার্তা রাজ্যপালের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ সন্ধ্যায় লোক...

উত্তর মনুবনকুলে বিজেপি কার্যালয়ে হামলা, তীব্র নিন্দা রাজীব ভট্টাচার্যের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর মনুবনকুলে এডিসি...