যুব কংগ্রেসের ৭২ ঘন্টার গনবস্থান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্যের বেকার যুবকদের অধিকার রক্ষার দাবি নিয়ে এবার ৭২ ঘন্টার গণ অবস্থান সংঘটিত করবে প্রদেশ যুবক কংগ্রেস। এই গণ অবস্থানের পরেও যদি প্রশাসন বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে যুব কংগ্রেস আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস।সাংবাদিক সম্মেলনে যুবনেতা শ্রীদাস এদিন আরো জানান রাজ্যের বেকার যুবকদের অধিকার রক্ষার দাবিসহ মোট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৭২ ঘন্টার গণ অবস্থান সংগঠিত করবে যুব কংগ্রেস। আগরতলা সিটি সেন্টারের সামনে সোমবার থেকে শুরু হবে এই গণ অবস্থান কর্মসূচি। দাবি গুলির মধ্যে অন্যতম দাবি হলো সরকারি সমস্ত দপ্তরের শূন্য পদপূরণ, অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন, যুবকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বাইক বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক আক্রোশমূলক হামলায় ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে প্রতিপূরণ প্রদান ইত্যাদি।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...