ছাত্রবন্ধু ক্লাবের পূজার প্রস্তুতি শুরু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-খুঁটি পূজার মধ্য দিয়ে আসন্ন শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু করে দিল রাজধানী আগরতলার অন্যতম বনেদি ক্লাব ছাত্রবন্ধু ক্লাব। মূলত খুঁটি পূজার মধ্য দিয়েই ক্লাবের প্রচুর ঢাকে কাঠি পরল। প্রতিবছরই এই ক্লাব দর্শনার্থীদের আকর্ষণীয় করে তোলার জন্য নিত্যনতুন থিমে প্যান্ডেল নির্মাণ করে থাকে। এবছর ছাত্রবন্ধু ক্লাবের পূজার থিম হলো ইলোরা কৈলাসনাথ মন্দিরের গুহা। যার অনুকরণেই তৈরি হবে পুজো মন্ডপ। রবিবার তিথি মেনে খুঁটি পূজার মাধ্যমে ছাত্রবন্ধু ক্লাবের পূজার ডাকে কাঠি পড়ল। উদ্যোক্তারা জানান এবছর পূজো মন্ডপ, প্রতিমা, আলোকসজ্জা সব কিছুর দায়িত্বে রয়েছে রাজ্যের শিল্পীরায়। পূজার বাজেটের কোন সীমা নেই। তবে করোণার বিধি-নিষেধ মেনেই সবকিছু চলছে। উৎসবের দিনগুলিতে দর্শনার্থীরা যাতে করোণার বিধি নিষেধ মেনে উৎসব উদযাপন করতে পারে তার জন্য প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে মাস্ক।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...