দাবি আদায়ে পদযাত্রা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে গোটা রাজ্য জুড়ে রাস্তায় নামল বামপন্থী যুব সংগঠনের কর্মীরা। ডি ওয়াই এফ আই এর বিভিন্ন লোকাল কমিটির উদ্যোগে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় সংঘটিত হয় পদযাত্রা। সাত সকালে দলের কর্মীরা দাবিগুলিকে সামনে রেখে শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে রবিবার। এদিন ডি ওয়াই এফ আই পূর্ব আগরতলা, আগরতলা, দক্ষিণ আগরতলা লোকাল কমিটি এবং জয়নগর মেলার মাঠ, রাজনগর লোকাল কমিটি পৃথক পৃথকভাবে দাবি আদায়ের লক্ষ্যে সংঘটিত করে পদযাত্রা। যুব কর্মীদের দাবি আদায়ের এই পদযাত্রা এদিন শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে যুব নেতৃত্ব জানান, রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে নানা প্রলোভন দিয়েছিল। কিন্তু বেকারদের দেওয়া প্রতিশ্রুতি এখনো পর্যন্ত কার্যকর করতে পারেনি তারা। ফলে এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন এখন বেকাররা। তাই কাজের দাবিতেই বেকারদের এই আন্দোলন কর্মসূচি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...