সামান্য বিষয়ে যুবক রক্তাক্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা শহরতলী চান্দিনা মুড়া এলাকায় দ্বীপজ্যোতি দাস নামে এক যুবককে বেধড়ক মারধর করলো ওই এলাকারই দুই ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তিদের নাম ইন্দ্রজিৎ এবং জহর সিং। দীপজ্যতির অভিযোগ সে তার মোটরসাইকেলটি রেখেছিল ওই এলাকার ইন্দ্রজিত নামে এক যুবকের দোকানের সামনে। দোকানের সামনে মোটরসাইকেল রাখা নিয়ে ইন্দ্রজিতের সাথে দ্বীপজ্যোতির কথা কাটাকাটি শুরু হয়। ইন্দ্রজিৎ দ্বীপজ্যোতিকে অশ্লীল গালিগালাজ দিতে শুরু করে। এতে মাথা গরম হয়ে যায় দ্বীপজ্যোতি দাসের ।সে ইন্দ্রজিতের দোকানের সামনের টেবিলে রাখা কিছু জিনিসপত্র ফেলে দেয়। ফলে ঝগড়া আরো বেড়ে যায়। ইন্দ্রজিৎ দ্বীপজ্যোতির কাছে ক্ষতিপূরণ দাবি করে। ক্ষতিপূরণ দিতে অস্বীকার করায় একসময় ইন্দ্রজিৎ এবং জহর সিং দ্বীপজ্যোতির উপরে হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে আহত করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় কিছু লোক দ্বীপজ্যোতিকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। অভিযুক্ত ইন্দ্রজিৎ এবং জহর সিংয়ের বিরুদ্ধে থানায় মামলা করবেন দ্বীপজ্যোতি দাস এমনটাই জানিয়েছেন সাংবাদিকদের কাছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...