হোমিওপ্যাথিক ক্লিনিক এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরাতে প্রথমবার যাত্রা শুরু করল হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ডক্টর বাত্রাস ক্লিনিক। আগরতলা শকুন্তলা রোডস্থিত আইতরমা ভবনের দ্বিতলে এই হোমিওপ্যাথিক ক্লিনিক এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দমকল মন্ত্রী রামপ্রসাদ পাল। ভারতের বাইরে বেশ কয়েকটি দেশে ডক্টর বাত্রাস ক্লিনিকের যথেষ্ট সুনাম রয়েছে। ত্রিপুরাতে এই ক্লিনিক খোলায় স্বাস্থ্য পরিষেবার মান আরো উন্নত হবে জানালেন ডক্টর বাত্রাস ক্লিনিক এর পরিচালকরা। এখানে আগামী জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত বিনামূল্যে রোগীকে পরিষেবা দেওয়া হবে। পরবর্তী সময়ে চিকিৎসা করাতে হলে ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে ডাক্তারের ফি ধার্য করা থাকবে। বাইরের ডাক্তাররাও এখানে এসে চিকিৎসা করবেন। ওষুধপত্র এই ক্লিনিকেই পাওয়া যাবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...