ত্রিপুরায় এসেছি রাজ্যের সাংসদ ও বিধায়কদের সাথে সাংগঠনিক ব্যাপার নিয়ে বিশেষ আলোচনা করতে : দিলীপ ঘোষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যে এসেছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ | সকালে আগরতলা এমবিবি বিমানবন্দরে দিলীপ ঘোষকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক কিশোর বর্মন, টিংকু রায়, পাপিয়া দত্ত, প্রদেশ বিজেপি যুব মোর্চার সহ-সভাপতি ভিকি প্রসাদ প্রমূখ | প্রদেশ নেতৃবৃন্দ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে উষ্ণ সংবর্ধনার মাধ্যমে রাজ্যে স্বাগত জানান ,| বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি রাজ্যে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরায় এসেছি রাজ্যের সাংসদ ও বিধায়কদের সাথে সাংগঠনিক ব্যাপার নিয়ে বিশেষ আলোচনা করতে |পাশাপাশি আগরতলা পুর নিগমের কর্পোরেটরদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে সৌজন্যমূলক আলাপ-আলোচনা ও চা পান করবেন বলে জানান শ্রী ঘোষ | মূলত 2023 বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরো একটু চাঙ্গা করতেই সর্বভারতীয় সহ-সভাপতির এই সফর বলে জানা যায় | এছাড়াও দেখা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বর্তমান মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি প্রফেসর ডাক্তার মানিক সাহা |

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...